Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

৩ মাসে রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি ১৮ শতাংশ

নতুন সরকারের তিন মাসেই রাজ্যের রাজস্ব আদায় ১৮ শতাংশ বৃদ্ধি হল। রাজ্যে পালাবদলের পর থেকেই রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।

৩ মাসে রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি ১৮ শতাংশ
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন সরকারের তিন মাসেই রাজ্যের রাজস্ব আদায় ১৮ শতাংশ বৃদ্ধি হল। রাজ্যে পালাবদলের পর থেকেই রাজস্ব বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করার দিনই রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের রোডম্যাপ প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই মতো কাজ এগিয়েছে বিগত তিন মাসে। মূলত রেভিনিউ লিকেজ এবং কর ফাঁকি আটকেই নবান্ন রাজস্ব বৃদ্ধির পথ সুনিশ্চিত করছে বলে মনে করছে প্রশাসনিক মহল। একই সঙ্গে খনিজ পদার্থ বাবদ যে ব্যাপক রাজস্ব ফাঁকি যেত, তাও আটকানো গিয়েছে। এর ফলে সরকারে আসার প্রথম মাসেই ১০০ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। পরবর্তী মাসগুলিতে খনিজ বাবদ আয় আরো অনেক গুন বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ