Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান’ দেবে রাজ্য

‘স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান’ দেবে রাজ্য
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরো মাত্রায় পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায়। সেই সঙ্গে তোড়জোড় শুরু করে দিল রাজ্য পঞ্চায়েত দপ্তরও। গ্রামীণ এলাকায় মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে প্রচার চালানো শ্রেষ্ঠ পুজোকে ‘স্বাস্থ্য বান্ধব শারদ সম্মান’ প্রদান করার সিদ্ধান্ত নিল রাজ্য। এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, মশাবাহিত রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানোর পাশপাশি যে সমস্ত পুজো কমিটি স্লোগান রাইটিং, ক্যুইজ কনটেস্ট, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করবে, তাদের মধ্যে বেছে নেওয়া হবে শ্রেষ্ঠ স্বাস্থ্য বান্ধব দুর্গা পুজো। ট্রফির পাশপাশি একটি শংসাপত্র দেওয়া হবে শ্রেষ্ঠ সমান প্রাপককে। এই সম্মান দেওয়ার জন্য ব্লক পিছু সাড়ে তিন হাজার টাকা করে বরাদ্দ করছে পঞ্চায়েত দপ্তর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ