নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দার্জিলিংয়ের চা শুধু নয়, উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের চায়েরও আলাদা ‘ব্রান্ডিং’ করতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে উত্তরবঙ্গের শিল্প উন্নয়ন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ও পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈঠক শেষে শঙ্করবাবু বলেন, ‘দার্জিলিংয়ের মতোই উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের চায়ের ব্র্যান্ডিং করা গেলে প্রসারিত হবে চা বাগান পর্যটন।’ এদিন নবান্নে ইন্ডিয়ান চেম্বারের শিল্পোদ্যোগীদের নিয়েও বৈঠক হয়েছে। একাধিক সংস্থার ৪০ শিল্পদ্যোগী তাতে অংশ নেন। উত্তরবঙ্গে কীভাবে নতুন শিল্প করা যায়, বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শঙ্করবাবু বলেন, ‘উত্তরবঙ্গে জমি কোনো সমস্যা নয়। তবে কিছু সমস্যার কথা শিল্পোদ্যোগীরা তুলেছেন। যেমন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিদ্যুতের মাশুল কিছুটা বেশি। ছোটো ও মাঝারি শিল্পের কিছু লাইসেন্স করার জন্য কলকাতায় আসতে হয়। এটা জেলা থেকে হলে ভালো হয়। এই বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে। রাজ্যের মধ্যে শিল্প নিয়ে আসার প্রতিযোগিতা হতে পারে। তবে সর্বত্র বিনিয়োগের উপযুক্ত পরিবেশ দরকার। তার জন্য বিভিন্নস্তরে আলোচনা হচ্ছে।’