Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বাক্ষর না হওয়া বিল নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য

বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে একাধিক বিল। কিন্তু তা দিল্লি এবং রাজভবনে আটকে থাকার কারণে আইনে পরিণত হচ্ছে না। যার জেরে ন্যায়বিচার থেকে পরিষেবা পাওয়া ব্যাহত হচ্ছে।

স্বাক্ষর না হওয়া বিল নিয়ে রিপোর্ট তৈরি করছে রাজ্য
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভায় সর্বসম্মতভাবে পাশ হয়েছে একাধিক বিল। কিন্তু তা দিল্লি এবং রাজভবনে আটকে থাকার কারণে আইনে পরিণত হচ্ছে না। যার জেরে ন্যায়বিচার থেকে পরিষেবা পাওয়া ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সে কারণে এবার এর বিরুদ্ধে কোমর বেঁধে নামছে নবান্ন। সূত্রের খবর, সংশ্লিষ্ট দপ্তর থেকে স্বাক্ষরিত না হওয়া বিল সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র দপ্তর চেয়ে পাঠিয়েছে। সমস্ত তথ্য একত্রিত করে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে রাজভবনে পাঠানো হবে।

Advertisement

প্রসঙ্গত ২৫ জুলাই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে রাজ্যের থেকে কিছু ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে। রাষ্ট্রপতি ভবনের নির্দেশ সহ সেই বার্তা নবান্নে পাঠিয়েছে রাজভবন। সেই ব্যাখ্যা এখনও না দেওয়া হলেও, তা দেওয়া নিয়ে কাজ চলছে বলে জানা গিয়েছে। আবার রাজভবনে স্বাক্ষর না হয়ে পরে থাকা বিল নিয়ে একটি পৃথক রিপোর্ট তৈরি হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement
সম্পর্কিত সংবাদ