Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাছের উৎপাদন বাড়াতে প্রতি ব্লকে পুকুর সমীক্ষার পরিকল্পনা রাজ্যের

মাছ উৎপাদন বাড়াতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। একটি ব্লকে মাছ চাষের উপযোগী কতগুলি পুকুর আছে তা চিহ্নিত করার কাজ শুরু করতে চলেছে মৎস্যদপ্তর।

মাছের উৎপাদন বাড়াতে প্রতি ব্লকে  পুকুর সমীক্ষার পরিকল্পনা রাজ্যের
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাছ উৎপাদন বাড়াতে বিশেষ পদক্ষেপ রাজ্য সরকারের। একটি ব্লকে মাছ চাষের উপযোগী কতগুলি পুকুর আছে তা চিহ্নিত করার কাজ শুরু করতে চলেছে মৎস্যদপ্তর। সাধারণত একটি পুকুরের জলধারণ ক্ষমতা পাঁচ ফুট বা তার বেশি হলে তা মাছ চাষের জন্য উপযুক্ত বলে ধরা হয়। কিন্তু তার কম ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধারেও কিছু ধরনের মাছ চাষ সম্ভব। সে কারণে ব্লকভিত্তিক সমীক্ষা চালানোর সিদ্ধান্ত। জলাশয় ধরে ধরে সে তালিকা তৈরি করতে চাইছে রাজ্য। সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে কোন পুকুরে কী ধরনের মাছ চাষ হলে ভালো হবে তা নিশ্চিত সহজ হবে। আগামী দিনে মৎস্য চাষের সহযোগিতা প্রদানের জন্য এর ভিত্তিতে ব্লু-প্রিন্ট তৈরি হবে বলে প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী জানিয়েছেন, রাজ্যকে মৎস্য উৎপাদনে এক নম্বর করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই সমীক্ষার সিদ্ধান্ত। এর ফলে পরিষ্কার হয়ে যাবে, যাঁদের পুকুর আছে তাঁদের মৎস্য উৎপাদনের মাধ্যমে আয় বৃদ্ধি সুনিশ্চিত করতে কী পদক্ষেপ জরুরি। সূত্রের খবর, শিঙি ও মাগুর মাছ উৎপাদনে বিশেষ জোর দিচ্ছে রাজ্য। এই মাছের চাহিদা বেশি। তবে উৎপাদন কম বলে আকাশ ছোঁয়া দামে তা কিনতে হয় মানুষকে। ফলে দাম কমাতে উৎপাদন বৃদ্ধিই একমাত্র পথ। তা সুনিশ্চিত করতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ