Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা দেবে রাজ্য সরকার

আগামী সপ্তাহে রাজ্যের ২১ জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য। বুধবার পোস্তায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাড়ির টাকা দেবে রাজ্য সরকার
  • ৩০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সপ্তাহে রাজ্যের ২১ জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের টাকা দেবে রাজ্য। বুধবার পোস্তায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত ১২ হাজার ৯১৬টি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে। যার পুনর্নির্মাণের জন্য ১৩৮.৭৭ কোটি টাকা এখনও পর্যন্ত ধার্য করা হয়েছে। আগেই প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ হিসেবে ৭০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। সেই নিরিখে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ৯,৬৭৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকাবদ্ধ করেছে নবান্ন। আর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩,২৩৯টি বাড়ি। সর্বাধিক বাড়ি (৪১৭১টি) ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলায় ৩২১৮টি বাড়ি ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে ১৭৭৮টি হল পশ্চিম মেদিনীপুর জেলার। গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিপর্যয় মোকাবিলার দপ্তরের তরফে টাকা দেওয়া হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ