• টলিউড ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ উন্নত করতে একাধিক নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। গিল্ডের সদস্যপদ না থাকলেও কাজে বাধা দেওয়া যাবে না বলে জানানো হয়েছে সেখানে। আট ঘণ্টার শিফটের অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ পারিশ্রমিক দিতে হবে। দু’টি শ্যুটিংয়ের মাঝে অন্তত ছ’ঘণ্টা বিশ্রাম দিতে হবে। শিল্পী ও কলাকুশলীদের প্রাপ্য টাকা সময়মতো দেওয়া, লিখিত চুক্তি, নিরাপদ কর্ম পরিবেশ, স্বাস্থ্য বিমা সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে।
Advertisement



