প্রয়াত ‘স্টার ট্রেক’-এর প্যাট্রিক স্টুয়ার্ট
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• প্রয়াত ‘স্টার ট্রেক’-এর ক্যাপ্টেন পিকার্ড। গত ২৮ অক্টোবর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ব্রিটিশ তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। বয়স হয়েছিল ৮৬ বছর। মঞ্চ থেকে পর্দা— দীর্ঘ অভিনয় জীবনে নিজের দক্ষতার ছাপ রেখেছেন তিনি। শেক্সপিয়রের নাটকে অভিনয় দিয়ে শুরু করে সায়েন্স ফিকশন... সবক্ষেত্রেই তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘এক্স-মেন’ ছবির জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন। অভিনেতার দীর্ঘদিনের মুখপাত্র কেলি বুশ নোভাক জানিয়েছেন, গত বুধবার লস এঞ্জেলসের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। অ্যালঝাইমার্স, ডিমেনশিয়ার মতো রোগে ভুগতেন তিনি। তাঁর শান্ত অভিব্যক্তি, অসাধারণ ব্যক্তিত্ব চিরকাল অনুরাগীদের স্মৃতিতে অমলিন থাকবে। তাঁর শেষ কাজ ছিল ‘ডুমস ডে’তে।  

Advertisement