• ফের পুলিশের উর্দিতে সলমন খান। সৌজন্যে সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক রিটার্নস’। ১৯৯৩ সালে তৈরি হয়েছিল ‘খলনায়ক’। সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফের অভিনয় দেখা গিয়েছিল সেখানে। সেই ছবির সিক্যুয়েল তৈরির কথা চলছে দীর্ঘদিন ধরে। এবার সেই ছবিতে যোগ দিচ্ছেন সলমন। জল্পনা সত্যি হলে, সলমন ও সঞ্জয়কে আবারও একফ্রেমে দেখা যাবে। সূত্রের খবর, বর্তমানে এই ছবির চিত্রনাট্য লেখা চলছে। ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে সলমনের কাছে। তবে তিনি চুক্তিবদ্ধ হননি। অনুমান, ‘মাতৃভূমি’ ছবিটি নিয়ে দ্বন্দ্ব কাটলেই নতুন ছবির কাজ শুরু করবেন সলমন।
Advertisement



