শাহরুখ খানের ‘কিং’ ছবির মিউজিকে বদল, কী কারণ?
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• শাহরুখ খান অভিনীত ‘কিং’ ঘিরে অনুরাগী মহলে উন্মাদনা তুঙ্গে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির মিউজিকের দায়িত্বে ছিলেন অনিরুদ্ধ রবিচন্দর। তবে সেই দায়িত্ব থেকে সরছেন অনিরুদ্ধ। কারণ? শোনা যাচ্ছে, ব্যস্ত শিডিউলের কারণেই এই সিদ্ধান্ত সংগীত পরিচালকের। ডিসেম্বরে ছবিটি মুক্তির জন্য বদ্ধ পরিকর শাহরুখ ও সিদ্ধার্থ। সে কারণে আপাতত কেবল ‘কিং’-এর উপরই ফোকাস করছেন তাঁরা। তবে অনিরুদ্ধর বেশ অনেকগুলি প্রজেক্ট হাতে রয়েছে। পাশাপাশি তাঁর বিয়ের জল্পনাও চলছে। সে জন্য এই ব্যস্ত শিডিউলের মধ্যে এত বড়ো একটি প্রজেক্টে মনোনিবেশ করতে পারছেন না অনিরুদ্ধ। এ জন্য টিমের সঙ্গে আলোচনা করে ছবির মিউজিকের দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি। পরিবর্তে দায়িত্ব পেলেন শচীন ও জিগার জুটি।

Advertisement