Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের ডিএ: আজ সুপ্রিম কোর্টে শুনানি

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত আছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির তালিকায় ৪৪ নম্বরে রয়েছে।

রাজ্যের ডিএ: আজ  সুপ্রিম কোর্টে শুনানি
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত আছে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির  তালিকায় ৪৪ নম্বরে রয়েছে। ২০২২ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত মামলটি ১৪ বার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত হলেও কোনওবার বিস্তারিত শুনানি হয়নি। শেষ গত ৭ জানুয়ারি মামলাটি শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল। আগে মামলাটি বিচারপতি হৃষীকেশ রায়ের আদালতে উঠত। তিনি অবসর নেওয়ায় নতুন বেঞ্চে মামলাটি গিয়েছে।  বিচারপতি সঞ্জয় কারোল অবশ্য একবার হৃষীকেশ রায়ের সঙ্গে ডিএ মামলার বেঞ্চে ছিলেন। ডিএ মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এবার অন্তত মামলাটির বিস্তারিত শুনানি হবে বলে আশা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ