Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

স্থিতিশীল বাজার, কলকাতায় ফ্লাটের দাম বেড়েছে ৫ শতাংশ

২০২৬ সালের প্রথম ছমাসে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফ্ল্যাটের বাজার মোটের উপর স্থিতিশীল। নতুন আবাসন প্রকল্প কিছুটা কমেছে। ফ্ল্যাটের জোগান আগের তুলনায় কমায় দাম সার্বিকভাবে দাম পাঁচ শতাংশ বেড়েছে বলে দাবি করল সাম্প্রতিক একটি রিপোর্ট।

স্থিতিশীল বাজার, কলকাতায়  ফ্লাটের দাম বেড়েছে ৫ শতাংশ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬ সালের প্রথম ছমাসে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফ্ল্যাটের বাজার মোটের উপর স্থিতিশীল। নতুন আবাসন প্রকল্প কিছুটা কমেছে। ফ্ল্যাটের জোগান আগের তুলনায় কমায় দাম সার্বিকভাবে দাম পাঁচ শতাংশ বেড়েছে বলে দাবি করল সাম্প্রতিক একটি রিপোর্ট। আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থার রিপোর্ট বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কলকাতায় মোট ৮ হজার ৩৬৮টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। গত বছরের ওই একই সময়ের তুলনায় তা ৩ শতাংশ বেশি। গত ছমাসে  নতুন ৭ হাজার ৩১৬টি ফ্ল্যাট বাজারে এসেছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের কারণে কিছু প্রকল্পের কাজ পিছিয়ে যাওয়ায় নতুন করে নতুন ফ্ল্যাটের জোগান পাঁচ শতাংশ কমেছে। পাশাপাশি পুরানো ফ্ল্যাটের জোগানও ১৮ হাজার ৫৭৮ টিতে নেমে এসেছে। গত বছরের তুলনায় তা ৯ শতাংশ কম। এসবের প্রভাব ফ্ল্যাটের দামে পড়েছে বলে দাবি করেছে রিপোর্টটি। তাদের দাবি, কলকাতা ও শহরতলির আবাসনের গড় দাম প্রতি বর্গফুট ৫ হাজার ৯৪২ টাকা। গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের নিরিখে দাম পাঁচ শতাংশ কম। রিপোর্টে দাবি, নতুন আবাসন প্রকল্প আসার ক্ষেত্রে একেবারে সামনের দিকে রয়েছে দক্ষিণ কলকাতা। সাত শতাংশ নতুন প্রকল্পই শহরের এই অঞ্চলে। যে ফ্লাইট গুলি বিক্রি হয়েছে, তার মোট অঙ্কের ৬২ শতাংশই দক্ষিণ কলকাতার। রিপোর্টটি জানাচ্ছে, ৫০ লক্ষ বা তার কম দামে ফ্ল্যাটের বিক্রির হার কিছুটা ভাটা পড়েছে গত ছমাসে। সামগ্রিক আবাসন প্রকল্পের মধ্যে ৩৮ শতাংশ  ফ্ল্যাট বিক্রি হয়েছে এই সেক্টরে। গত বছর ওই ছমাসে এর হার ছিল ৪১ শতাংশ। ৫০ লক্ষ থেকে ১ কোটি টাকার মধ্যে বিক্রি হওয়া ফ্ল্যাটের হার ৩৬ শতাংশ।  আবাসন নির্মাতা সংস্থাগুলির সংগঠন ক্রেডাই-এর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সভাপতি সুশীল মোহতা বলেন, পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসেছে, তাদের মাধ্যমে ব্যবসায়ীদের মনোভাব চাঙা হয়েছে। এখানে শিল্প প্রসারের সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি পড়ি পাঠানো উন্নয়নে জোর দিয়েছেন নতুন সরকার। কেন্দ্রীয় সরকারের পরিকাঠামগত প্রকল্পগুলিও খুব তাড়াতাড়ি এখানে চালু হবে বলে আশা করা যায়। এর ফলে সামগ্রিকভাবেই আবাসনের বাজার আরো চাঙা হবে বলে আশা করছি আমরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ