বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: সারদা চিটফান্ডের সুদীপ্ত সেনের কায়দায় সস্তায় জমি দেওয়ার টোপ দিয়ে নতুনভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার যড়যন্ত্র চলছে। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের রসপুঞ্জ ও লাগোয়া বিষ্ণুপুর-২ এর ন’হাজারি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এই কৌশলে জমি বিক্রির ফাঁদ পেতেছে ওই প্রতারণা চক্র। বিষয়টি দ্রুত নজরে আনার জন্য তারা মোবাইলে নানাভাবে বিজ্ঞাপন দিয়ে প্রচার শুরু করেছে। রসপুঞ্জ ও ন’হাজারি এলাকার খালি জমির ভিডিও দেখিয়ে বলা হচ্ছে, জোকা মেট্রোর খুব কাছে সস্তায় জমি কিনুন। কাঠা প্রতি মাত্র এক লক্ষ টাকা। এই সামান্য টাকাও আপনি কিস্তিতে দিয়ে জমি রেজিস্ট্রি করতে পারবেন। পাশাপাশি তিন লক্ষ টাকা দিয়ে জমি বুক করলে সঙ্গে সঙ্গে তার দখল ও কাগজ দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে জমিতে বাংলো বাড়িও করে দেওয়া হবে।
Advertisement
ইতিমধ্যে বেশ কয়েকজন ওই জমির বিষয়ে খোঁজ নিতে গিয়ে চমকপ্রদ তথ্য পেয়েছেন। তা হল, এইভাবে টোপ দিয়ে একই দাগের একই জমি একাধিক লোককে দেখানো হচ্ছে আলাদাভাবে, যাতে কেউ ধরতে না পারেন জমিটি একই দাগের। সারদার মালিক সুদীপ্ত সেনও একেবারে এই কায়দায় রসপুঞ্জ, বিষ্ণুপুরের ভাসা, কোনচৌকি এলাকা জুড়ে জমি দেখিয়ে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন। তিনিও এজেন্টদের মাধ্যমে সেখানে বাংলো করে দেওয়ার টোপ দিয়েছিলেন।
ঠাকুরপুকুর মহেশতলার বিডিও সুবর্ণা মজুমদার বলেন, রসপুঞ্জ আমাদের ব্লকের ভিতর বলেই নজরে এসেছে। ওই এলাকার মানুষকে সতর্ক করতে গোটা ব্লক জুড়ে বোর্ড দেওয়া হবে। পাশাপাশি মাইকে প্রচার করার সিদ্ধান্তও হয়েছে।
ঠাকুরপুকুর মহেশতলার বিডিও সুবর্ণা মজুমদার বলেন, রসপুঞ্জ আমাদের ব্লকের ভিতর বলেই নজরে এসেছে। ওই এলাকার মানুষকে সতর্ক করতে গোটা ব্লক জুড়ে বোর্ড দেওয়া হবে। পাশাপাশি মাইকে প্রচার করার সিদ্ধান্তও হয়েছে।



