Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সংসারে অশান্তি,  স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগ

পারিবারিক অশান্তির জেরে স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী। অটোচালক স্বামী রবিবার দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়েছিলেন। সেসময় স্ত্রী খুর দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেয়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের ধরমপুর ২ পঞ্চায়েতের পূর্ব চারাকুট্টি এলাকায়।

সংসারে অশান্তি,  স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌনাঙ্গ কাটার অভিযোগ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইসলামপুর: পারিবারিক অশান্তির জেরে স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী। অটোচালক স্বামী রবিবার দুপুরে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়েছিলেন। সেসময় স্ত্রী খুর দিয়ে স্বামীর যৌনাঙ্গ কেটে দেয়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখরের ধরমপুর ২ পঞ্চায়েতের পূর্ব চারাকুট্টি এলাকায়। স্বামীর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দৌড়ে আসে। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কিষানগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
Advertisement
এভাবে যৌনাঙ্গ কেটে দেওয়ার কারণ নিয়ে পরিষ্কার করে কিছু বলতে চাইছে না পরিবার। তবে পারিবারিক অশান্তি চরমে ছিল তা পরিষ্কার। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছে। তাদের এক মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। কিশোর দুই পুত্র সন্তান রয়েছে। কয়েক বছর থেকেই মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতো। স্ত্রী কয়েকবার বাবার বাড়িতেও চলে গিয়েছিল। দুই পরিবার থেকেই একে অপরের বিরুদ্ধে অবৈধ সম্পর্কে জড়িত থাকার অভিযোগ তুলেছে। জখম ব্যক্তির ভাই বলেন, বউদি একাধিক বার অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। কয়েক বছর আগে এমনি একটি সম্পর্কের বিষয়ে জানাজানিও হয়েছিল। সেসময় গ্রামে সালিশিও হয়েছিল। তবে সম্প্রতি অন্য কোথাও সম্পর্কে ছিল কি না তা পরিষ্কার ভাবে জানি না। তবে আমার দাদা কোনও অবৈধ সম্পর্কে ছিল না। বধূর পরিবারের দাবি, মেয়ের স্বামী এক আত্মীয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। সে স্ত্রীকে ছেড়ে দেওয়ার হুমকিও দিত। তা নিয়ে পরিবারে আশান্তি চলছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ