Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নিখোঁজ ছেলেকে ফিরে পেল পরিবার

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে নিখোঁজ ছেলেকে ফিরে পেল পরিবার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেখলিগঞ্জ: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হারানো ছেলেকে ফিরে পেলেন বাবা। শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের চৌরঙ্গি বাজার সংলগ্ন এলাকায় অচেনা এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে খবর দেন। তারপর দু’দিন ধরে চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমানের হেফাজতে রাখা হয় যুবককে। এই নিয়ে  সামাজিক মাধ্যমে পোস্ট দেন তৃণমূলের সংখ্যালঘু সেলের মেখলিগঞ্জ ব্লক সভাপতি ওয়াসিম বারি। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টের সূত্র ধরে হারানো ছেলেকে ফিরে পেলেন পিতা। রবিবার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে থেকে প্রধানের উপস্থিতিতে বাবার কাছে ফিরিয়ে দেওয়া হল বাড়ি থেকে নিখোঁজ ছেলেকে। 
Advertisement
৭ ফেব্রুয়ারি আলিপুরদুয়ার জংশন আউট পোস্টে একটি নিখোঁজের অভিযোগ জমা পড়ে। আলিপুরদুয়ারের ভোলারডাবরি গ্রামের যুবক বছর পঁচিশের সৌরভ দাস বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায় বলে জানানো হয়। এদিন তাঁর দিদি শর্মিষ্ঠা দাস জানিয়েছেন, ভাই কিছুটা মানসিক ভারসাম্যহীন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের সূত্র ধরে তাঁরা যোগাযোগ করেন মেখলিগঞ্জের বাসিন্দা গোলাম মোস্তফা হোসেনের সঙ্গে। ছেলেকে ফিরে পেয়ে এদিন চিন্তামুক্ত হন বাবা সজল দাস।
Advertisement
সম্পর্কিত সংবাদ