Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

সংসদীয় কমিটির বৈঠক চলতি মাসেই

সংসদীয় কমিটির বৈঠক চলতি মাসেই
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এক দেশ এক নির্বাচন’ ইস্যুতে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার কাজ শুরু করছে সংসদীয় কমিটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ডাকা হয়েছে সংসদীয় যৌথ কমিটির তৃতীয় বৈঠক। বিজেপি সাংসদ পি পি চৌধুরীর সভাপতিত্বে মোট ৩১ সদস্যের এই কমিটিতে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী, মণীশ তিওয়ারি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা। যাঁরা এক দেশ এক নির্বাচনের বিরুদ্ধে। তাই আগামী বৈঠকে এ ব্যাপারে তাঁরা সরব হবেন বলেই জানা গিয়েছে। এক দেশ এক ভোট করার পক্ষে মত দিয়ে রিপোর্ট দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি। সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র এনেছে সংবিধান সংশোধন বিল। যা গিয়েছে সংসদীয় যৌথ কমিটিতে। এবার কমিটি বিশেষজ্ঞদের মত শোনার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে ডাকাা হয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতকে। ডাকা হয়েছে কোবিন্দ কমিটির সচিব নীতেন চন্দ্র, লোকপাল সদস্য তথা ২২ তম ল’ কমিশনের চেয়ারম্যান রিতুরাজ অয়স্তি, প্রাক্তন মন্ত্রী তথা সুপ্রিম কোর্টে সিনিয়র আইনজীবী ই এম এস নাটচিয়াপ্পানকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ