Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কতজন কেন দাগি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসি’র

টেইন্টেড লিস্ট বা দাগি তালিকায় থাকা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম ফের প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে, বুধবার প্রকাশিত এই তালিকায় কোন কারণে এই প্রার্থীরা টেইন্টেড বলে চিহ্নিত, তাও উল্লেখ করা হয়েছে।

কতজন কেন দাগি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসি’র
  • ২৯ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টেইন্টেড লিস্ট বা দাগি তালিকায় থাকা সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নাম ফের প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। তবে, বুধবার প্রকাশিত এই তালিকায় কোন কারণে এই প্রার্থীরা টেইন্টেড বলে চিহ্নিত, তাও উল্লেখ করা হয়েছে। কমিশন বিজ্ঞপ্তিতে এও জানিয়েছে, এত ঝাড়াই-বাছাইয়ের পরেও যদি কোনও দাগি প্রার্থী চাকরি পেয়ে যান, তাহলে ধরা পড়ার সঙ্গে সঙ্গেই সেই চাকরি বাতিল করা হবে।

Advertisement

১৮০৬ জন শিক্ষক এবং ৩,৫১২ জন শিক্ষাকর্মী এই তালিকায় রয়েছেন। বিরোধীরা প্রায়ই দাবি করে আসছেন, চলতি নিয়োগ প্রক্রিয়াতেও অনেক দাগি প্রার্থী ঢুকে বসে আছেন। এ নিয়ে মামলাও হয়েছিল। আদালতের নির্দেশেই এই ধরনের তালিকা প্রকাশ করে চলেছে কমিশন। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষক পদপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া ও চাকরির সুপারিশপত্র প্রদান। তার আগে আইন মেনে এই তালিকাগুলি প্রকাশ করে রাখছে কমিশন। তবে, প্রার্থীদের একাংশের প্রশ্ন, নিয়োগ প্রক্রিয়া একেবারে ত্রুটিমুক্ত রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী কেন থাকতে পারছে না কমিশন? চাকরি পাওয়ার পরে তা বাতিলের প্রশ্ন উঠবে কেন? ভেরিফিকেশন প্রক্রিয়াতেই তো এমন প্রার্থীদের বাতিল হওয়ার কথা। এরকম কিছু হলে আদালতে ফের নিয়োগ নিয়ে মামলা হতে পারে বলেও তাঁদের শঙ্কা।

Advertisement
সম্পর্কিত সংবাদ