Bartaman Logo
১৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সরিষা মাড়াই করতে গিয়ে হাত বিচ্ছিন্ন

থ্রেসার মেশিনে সরিষা মাড়াই করতে গিয়ে ঘটল বিপত্তি। মেশিনে ঢুকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ট্রাক্টর চালকের ডান হাত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুরের তিমিরপুরা এলাকায়।

সরিষা মাড়াই করতে গিয়ে হাত বিচ্ছিন্ন
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: থ্রেসার মেশিনে সরিষা মাড়াই করতে গিয়ে ঘটল বিপত্তি। মেশিনে ঢুকে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ট্রাক্টর চালকের ডান হাত। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুরের তিমিরপুরা এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জখম যুবকের নাম মনিরুল ইসলাম। তাঁর বাড়ি খাড়া তিমিরপুরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুল ট্রাক্টর ও থ্রেসার মেশিনে শ্রমিক হিসেবে সরিষা মাড়াইয়ের কাজ করছিলেন। হঠাৎ তাঁর ডান হাতটি থ্রেসার মেশিনে ঢুকে যায়। হাতটি শরীর থেকে আলাদা হয়ে যায়। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ