Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

সরস্বতীর বিসর্জনে সাউন্ডবক্স চাপা পড়ে মৃত্যু হল কিশোরের

সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বিপত্তি ঘটল। আচমকা দড়ি ছিঁড়ে ডিজে সাউন্ডবক্স পড়ে যায় শোভাযাত্রায় অংশ নেওয়া এক নাবালক ছাত্রের উপর। গুরুতর জখম ওই ছাত্রকে তড়িঘড়ি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়

সরস্বতীর বিসর্জনে সাউন্ডবক্স চাপা পড়ে মৃত্যু হল কিশোরের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুবহাট: সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন বিপত্তি ঘটল। আচমকা দড়ি ছিঁড়ে ডিজে সাউন্ডবক্স পড়ে যায় শোভাযাত্রায় অংশ নেওয়া এক নাবালক ছাত্রের উপর। গুরুতর জখম ওই ছাত্রকে তড়িঘড়ি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়। কিন্তু ঘণ্টাদুয়েকের মধ্যে সেখানে তার মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ পরিবার। পুলিস জানিয়েছে, মৃতের নাম রকি মারিয়া(১৫)। বাড়ি মুরারই লাগোয়া ঝাড়খণ্ডের মহেশপুর থানার ভেলাই বারোমেশিয়া গ্রামে। সে স্থানীয় স্কুলে ষষ্ট শ্রেণির ছাত্র ছিল। মৃতের জেঠা সুরেশ মারিয়া বলেন, শুক্রবার রাতে গ্রামে সরস্বতী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়। ট্রাক্টরে চাপানো ডিজে বক্সের সামনে নাচতে নাচতে যাচ্ছিল ভাইপো সহ অনেকে। হঠাৎই দড়ি ছিঁড়ে চারটি ডিজে সাউন্ডবক্স ভাইপোর উপর পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যালে নিয়ে এসে রাত সাড়ে ১০টা নাগাদ ভর্তি করি। কিন্তু বাঁচানো গেল না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ