‘আপনি সবচেয়ে কুল গ্যাংস্টারকে চেনেন’— এই প্রশ্ন করিনা কাপুর খানের। উত্তর অবশ্য তিনি নিজেই দিয়েছেন। তাঁর শাশুড়ি শর্মিলা ঠাকুর। কিংবদন্তী নায়িকাকে জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন বলি পাড়ার ‘গীত’। লিখেছেন, ‘সবথেকে কুল গ্যাংস্টার কে? আমাকে উত্তর দিতে হবে! শুভ জন্মদিন শাশুড়ি মা। তুমি সেরার সেরা।’ শাশুড়ি-বউমার এমন রসায়ন পছন্দ করেছেন অনুরাগীরা।



