Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সরানো হল লাভলিকে

সরানো হল লাভলিকে
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হাইকোর্টের নির্দেশে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের জাল ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। এবার তাঁকে সরানো হল প্রধান পদ থেকে। প্রশাসন বুধবার দায়িত্বভার দিয়েছে উপ প্রধান একরামুল হককে। জানা গিয়েছে, লাভলি গত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। প্রধান পদ সংরক্ষিত থাকায় তিনি তৃণমূলে যোগদান করে সেই পদে বসেন। তখন লাভলির কাছে ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী রাহেনা সুলতানা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন। অভিযোগ ছিল, তিনি একজন বাংলাদেশি। জাল ওবিসি শংসাপত্র বানিয়ে তিনি প্রধান হয়েছেন। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করেন মহকুমা শাসক সৌভিক মুখোপাধ্যায়। মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানিতে অসঙ্গতি উঠে আসে। বাবার নাম ভুল দিয়ে এবং সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলি ওবিসি শংসাপত্র বের করেছিলেন তা প্রমাণিত হয়। সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে। কোর্টের নির্দেশে তারপর শোকজ করা হয় লাভলিকে। যদিও তাঁর সদস্য পদ খারিজ হয়নি।হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও সৌমেন মণ্ডল বলেন, উপ প্রধান একরামুল হককে মঙ্গলবার থেকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ