Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে তারকেশ্বর ব্লক পরিদর্শনে জেলাশাসক

সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে তারকেশ্বর ব্লক পরিদর্শনে জেলাশাসক
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তারকেশ্বর: বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি পাড়া বৈঠকে গ্রামবাসীদের সমস্যার কথা শুনতে বৃহস্পতিবার তারকেশ্বরের রামনগর পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক মুক্তা আর্য। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তার বাড়ি গিয়ে অংশগ্রহণ করলেন ভিত পুজোয়। দিনভর পরিদর্শনের পর জেলা স্তরের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন তিনি।
Advertisement
রাজ্যের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে শুরু হয়েছে পাড়া বৈঠক। সাধারণ মানুষ  সরকারি পরিষেবা থেকে যাতে বঞ্চিত না হন, তা দেখতে প্রশাসনের পদস্থ আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন গ্রামে। এদিন সাধারণ মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনে তৎক্ষণাৎ সমাধানের রাস্তা বাতলাতে দেখা গেল জেলাশাসক ও আধিকারিকদের।
এদিন সকালে হুগলির জেলাশাসক ও জেলার পদস্থ আধিকারিকরা  তারকেশ্বর ব্লকের পূর্ব রামনগর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুল এবং একটি উপ স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এরপর ওই এলাকায় একটি পাড়া বৈঠকে অংশ নেন জেলাশাসক। তিনি ছাড়াও ছিলেন চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহ রায়, হুগলি জেলা পরিষদের সভাপতি  রঞ্জন ধাড়া সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
জেলাশাসক বলেন, হুগলি জেলায় পর্যায়ক্রমে এই বৈঠক চলবে। শিবিরের মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা হবে। সমস্যার সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে আধিকারিকদের। এছাড়াও বাংলার বাড়ি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পে আবেদনের জন্য আগামী বুধবার বিশেষ শিবির করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ