Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি কেন্দ্রে ধান কেনা নিয়ে গোলমাল, বিক্ষোভ কৃষকদের

সরকারি কেন্দ্রে ধান কেনা নিয়ে গোলমাল, বিক্ষোভ কৃষকদের
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: সরকারি ক্রয় কেন্দ্রে ধান কেনা নিয়ে গণ্ডগোল। বৃহস্পতিবার সকালে কৃষকরা এনিয়ে তীব্র বিক্ষোভ জানান। ঘটনাটি ঘটেছে সাগরের চেমাগুড়ি বাজার এলাকায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কৃষকরা ধানের বস্তা নিয়ে বিক্রির জন্য সরকারি ক্রয় কেন্দ্রে গিয়েছিলেন। অভিযোগ, তখন তাঁদের জানানো হয় যে, বস্তায় নিয়ে আসা সব ধান কেনা যাবে না। নির্দিষ্ট পরিমাণ ধান কেনা হবে। এরপরই সরকারি ওই ধান ক্রয় কেন্দ্রের সামনে গণ্ডগোল শুরু হয়। কৃষকরা বিক্ষোভ দেখাতে থাকেন। পরে ঘটনাস্থলে গিয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এনিয়ে এক ধানচাষি অনুপ কয়াল বলেন, ৫০ বস্তা ধান কেনার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী ৫০ বস্তা ধান নিয়ে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি, ৩০ বস্তা ধান নেওয়ার কথা বলা হচ্ছে। গত এক মাস ধরে এইভাবেই চলছে। এই কারণে কৃষকরা সমস্যায় পড়ছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধান কিনে রাইস মিলে নিয়ে যাওয়ার জন্য এদিন গাড়ির সংখ্যা কম ছিল। তাই সরকারি ক্রয় কেন্দ্রে বেশি ধান কেনা হচ্ছিল না। যদিও পরে কৃষকদের নিয়ে আসা সব ধানের বস্তা কিনে 
নেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ