Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি জমিতে বাগান করে টিন দিয়ে ঘেরার অভিযোগ

সরকারি জমিতে বাগান করে টিন দিয়ে ঘেরার অভিযোগ
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিক্রমগড় ঝিলের সীমানায় থাকা কিছু অংশে বহুকাল ধরে আবর্জনা ও মাটি ফেলা চলছিল। ভরাট হয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেখানে কয়েক বছর ধরে বাগান তৈরি করা হয়েছিল। পরিবেশ রক্ষার যুক্তিতে গাছপালা রোপণ করায় স্থানীয় বাসিন্দারা আপত্তি তোলেননি। কিন্তু সম্প্রতি জমিটি টিন দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়। এবার এই কাজে বাধা দেন স্থানীয়রা। কাউন্সিলারও হস্তক্ষেপ করেন। এবং সরকারি জমি টিন দিয়ে ঘেরার বেআইনি কাজ বন্ধ হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উক্ত জায়গাটির ঠিকানা, ৫৪/২, বিক্রমগড়। বিক্রমগড় ঝিলের পিছনের দিকের ওই অংশে ঝিলের জল দেখা যায় না। আগাছা, কচুরিপানায় ভরে রয়েছে জলাশয়। বিক্রমগড় স্কুলের উল্টোদিকের গলি দিয়ে ঢুকে ওই জায়গায় সহজে চলে যাওয়া যায়। সেখানে একাধিক বাড়ি রয়েছে। কয়েকটি বাড়ির পিছনে ঝিলের একটি অংশ বহু বছর ধরে মাটি জমিয়ে ভরাট করা হয়েছে বলে অভিযোগ। 
সেখানে একটি বাড়ির বাসিন্দা গাছপালা রোপণ করেছিলেন। মৈনাক সেনগুপ্ত, প্রিয়া ভৌমিক নামে স্থানীয় দুই বাসিন্দা বলেন, ‘ওই জায়গায় নোংরা-আবর্জনা পড়ছিল। সেখানে কেউ জায়গাটি পরিষ্কার করে গাছপালা লাগাচ্ছেন, তাই এলাকার কেউ আপত্তি করেননি। 
জায়গাটি সাফ হয়েছে। পরিবেশও রক্ষা হচ্ছে। আগেই ওই অংশটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেখানে টিন দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে। তখনই অভিযোগ জানানো হয় কাউন্সিলারের কাছে।’ স্থানীয়দের অভিযোগ, ‘এই জায়গা সরকারি। সেখানে টিন দিয়ে ঘিরে দেওয়া বেআইনি কাজ।’ ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দাস বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হয়েছে, এই কাজ বন্ধ করতে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ