Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সরকারি জমিতে বাগান, কাজ আটকালেন স্থানীয়রা

সরকারি জমিতে বাগান, কাজ আটকালেন স্থানীয়রা
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিক্রমগড় ঝিলের সীমানায় থাকা কিছু অংশে বহুকাল ধরে আবর্জনা ও মাটি ফেলা চলছিল। ভরাট হয়ে গিয়েছিল বলে অভিযোগ। সেখানে কয়েক বছর ধরে বাগান তৈরি করা হয়েছিল। পরিবেশ রক্ষার যুক্তিতে গাছপালা রোপণ করায় স্থানীয় বাসিন্দারা আপত্তি তোলেননি। কিন্তু সম্প্রতি জমিটি টিন দিয়ে ঘিরে দেওয়ার কাজ শুরু হয়। এবার এই কাজে বাধা দেন স্থানীয়রা। কাউন্সিলারও হস্তক্ষেপ করেন। এবং সরকারি জমি টিন দিয়ে ঘেরার বেআইনি কাজ বন্ধ হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উক্ত জায়গাটির ঠিকানা, ৫৪/২, বিক্রমগড়। বিক্রমগড় ঝিলের পিছনের দিকের ওই অংশে ঝিলের জল দেখা যায় না। আগাছা, কচুরিপানায় ভরে রয়েছে জলাশয়। বিক্রমগড় স্কুলের উল্টোদিকের গলি দিয়ে ঢুকে ওই জায়গায় সহজে চলে যাওয়া যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ