Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

সরকারি দপ্তরে মহিলাকে লাথি, ভিডিও ছড়াতেই সাসপেন্ড কর্মী

সরকারি দপ্তরে মহিলাকে লাথি, ভিডিও ছড়াতেই সাসপেন্ড কর্মী
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল: জমির রেজিস্ট্রেশন করাতে গিয়ে হয়রান হতে হচ্ছিল এক মহিলা ও তাঁর স্বামীকে। নানা অছিলায় দিনের পর দিন ঘোরানো হচ্ছিল তাঁদের। তা নিয়ে প্রশ্ন করায় মধ্যপ্রদেশে সরকারি দপ্তরে আক্রান্ত হতে হল এক মহিলাকে। তাঁকে লাথি মারেন সরকারি এক কর্মচারী। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মহলের সমালোচনার জেরে অভিযুক্ত ওই সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, গত সোমবার ভিন্দ জেলায় তহসিলদারের অফিসে কেনা জমির রেজিস্ট্রেশন করাতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানেই মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওইদিন সন্ধ্যায় গোহাদ থানায় অভিযুক্ত সরকারি কর্মী নবল কিশোর গৌড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। তার ভিত্তিতে দায়ের হয় এফআইআর। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মারধরের ওই ভিডিও। এর পরে নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত ওই কর্মীর বিরুদ্ধে এসডিএমের কাছে রিপোর্ট পাঠানো হয়। এরপরই নবল কিশোরকে সাসপেন্ড করা হয়। অভিযুক্ত ওই সরকারি কর্মচারি তহসিলদারের অফিসে রাজস্ব বিভাগে কাজ করেন। আক্রান্ত মহিলা অভিযোগ করেন, জমির রেজিস্ট্রেশনের জন্য তাঁকে ৬ মাস ধরে ঘোরানো হচ্ছে। সে কথা জানাতেই মহিলার উপর চড়াও হন নবল।
Advertisement
সম্পর্কিত সংবাদ