Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি আধিকারিকের নাম করে প্রতারণা

জয়েন্ট বিডিওর নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আট হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে শীতলকুচিতে। সম্প্রতি এবিষয়ে শীতলকুচির জয়েন্ট বিডিও সন্দীপন দাসকে লিখিত অভিযোগ জানিয়েছেন পশ্চিম শীতলকুচি গ্রামের এক যুবতী।

সরকারি আধিকারিকের নাম করে প্রতারণা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, শীতলকুচি: জয়েন্ট বিডিওর নাম করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আট হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে শীতলকুচিতে। সম্প্রতি এবিষয়ে শীতলকুচির জয়েন্ট বিডিও সন্দীপন দাসকে লিখিত অভিযোগ জানিয়েছেন পশ্চিম শীতলকুচি গ্রামের এক যুবতী। নন্দিতা বর্মন নামে ওই যুবতীর অভিযোগ, ২৫ জানুয়ারি তাঁর মাসির কাছে শীতলকুচির জয়েন্ট বিডিও’র নাম করে একটি ফোন যায়। মাসি পেশায় বিএলও। প্রতারক মাসিকে জানায় ব্লক থেকে কয়েকজন জন ছেলেমেয়ে নিয়োগ হবে। আপনার পরিচিত কেউ থাকলে বলুন। মাসি তাঁর মেয়ের কথা জানায়। এরপর হোয়াটসঅ্যাপে কিছু কাগজপত্র পাঠাতে বলে। কম্পিউটার জানার সার্টিফিকেট না থাকায় প্রতারক জানায় টাকা দিলেই সার্টিফিকেট করে দেবে। পরে বোনের কিছু ডকুমেন্ট সহ দুই দফায় আট হাজার টাকা পাঠায়। আরও টাকা চাইলে আমরা আর দিইনি। পরবর্তীতে আমাদের ফোন করে কাগজ ও সার্টিফিকেট নেওয়ার জন্য অফিসে আসতে বলা হয়। অফিসে এলে গোটা বিষয়টি পরিষ্কার হয়। জয়েন্ট বিডিও সন্দীপন দাস বলেন, এধরনের প্রতারণা থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। ওই যুবতী গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়েছেন। আমার তরফে এবিষয়ে পুলিসে জানিয়েছি। লিখিত অভিযোগ জানাব। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ