Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দার্জিলিংয়ে শ্রীলীলার হাত ধরে টানাটানি

দার্জিলিংয়ে শ্রীলীলার হাত ধরে টানাটানি
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দার্জিলিংয়ে ‘আশিকি ৩’ ছবির শ্যুটিংয়ে বিড়ম্বনায় পড়লেন  দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসু পরিচালিত এই ছবির শ্যুটিং দেখতে ভিড় জমেছিল।

Advertisement

ভিড়ের মধ্যে থেকে তাঁর হাত ধরে টানাটানি করার অভিযোগ উঠেছে। যা ঘিরে শোরগোল পড়েছে। রবিবার এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার আঁচ পড়েছে বলিউডেও। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। ভিডিওতে দেখা গিয়েছে, সন্ধ্যায় শ্যুটিংয়ের মাঝে ছবির নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁদের চারিদিকে ভিড় জমান অনুরাগীরা। সেই সময় সেলফি ও অটোগ্রাফের অনুরোধ চলতে থাকে। সেই সময় আচমকা শ্রীলীলার হাত ধরে টানাটানি করেন কেউ কেউ। কার্তিক অনেকটা এগিয়ে যাওয়ায় বিষয়টি খেয়াল করেননি। 
তবে শ্রীলীলার দেহরক্ষীরা তাঁকে মুহূর্তের মধ্যে ছাড়িয়ে নেন। তবে গোটা বিষয়টি হাসিমুখে সামলে নিয়েছেন নায়িকা। রবিবার এই ছবির শেষদিনের শ্যুটিং সেরেছে গোটা টিম। তবে এই ঘটনায় দার্জিলিংয়ে শ্যুটিং চলাকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ