Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওমানের বিরুদ্ধে ফেভারিট শ্রীলঙ্কা

জয় দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে পাল্লেকেলেতে বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ দুর্বল ওমান।

ওমানের বিরুদ্ধে ফেভারিট শ্রীলঙ্কা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাল্লেকেলে: জয় দিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে পাল্লেকেলেতে বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ দুর্বল ওমান। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের সামনে দাঁড়াতেই পারেনি নবাগত দেশটি। বলাই বাহুল্য, এই ম্যাচ জিততে অসুবিধা হওয়ার কথা নয় শ্রীলঙ্কার।

Advertisement

দিনের অন্য ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইতালির মুখোমুখি হবে নেপাল। প্রথম ম্যাচে ইংল্যান্ডের সমর্থকদের রীতিমতো রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন রোহিত পাউডেলরা। শেষ ওভারে কোনওক্রমে ম্যাচ জেতেন হ্যারি ব্রুক ব্রিগেড। বৃহস্পতিবার তাই ইতালির বিরুদ্ধে জয়ের খাতা খুলতে মরিয়া নেপাল।
 শ্রীলঙ্কা-ওমান (পাল্লেকেলে ম্যাচ শুরু সকাল ১১টায়)
 নেপাল-ইতালি (ওয়াংখেড়েতে ম্যাচ শুরু দুপুর ৩টেয়)
 দেখা যাবে স্টার স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ