Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের মামলায় অভিযুক্তকে মুক্তি দিল শ্রীরামপুর কোর্ট

খুনের মামলায় অভিযুক্তকে মুক্তি দিল শ্রীরামপুর কোর্ট
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: খুনের মামলায় নির্দোষ প্রমাণিত হলেন এক ব্যক্তি। মহম্মদ সাহিল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে যৌনকর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। প্রায় ছ’বছর কারাবাসের পর বৃহস্পতিবার শ্রীরামপুর আদালত তাঁকে নির্দোষ বলে রায় দেয়। শ্রীরামপুর আদালতের আইনজীবী শুভ্রা লাহিড়ি বলেন, ২০১৯ সালে শেওড়াফুলির গড়বাগানের এক যৌনকর্মীকে গলা টিপে খুনের অভিযোগে সাহিলকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে তিনি জেলবন্দি ছিলেন। এদিন বিচারক আজম খান তাঁকে নির্দোষ বলে রায় দিয়েছেন। মহম্মদ সাহিল বলেন, জেলা লিগ্যাল সার্ভিসেস অথরিটি (ডিএলএসএ) আমার পাশে দাঁড়িয়ে আইনি লড়াই লড়েছিল। সেই কারণেই আমি মুক্তি পেয়েছি। আমি নির্দোষ হলেও তা প্রমাণ করার সাধ্য ছিল না। সেই কাজটিই ডিএলএসএ করেছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ