Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ছাঁটাইয়ের আশঙ্কায় তোপ শ্রীজেশের

ওলিম্পিকসে দু’বারের ব্রোঞ্জ জয়ী হকি দলের সদস্য পিআর শ্রীজেশ। খেলা ছাড়ার পর দায়িত্ব পেয়েছিলেন ভারতের জুনিয়র দলের কোচিংয়ের

ছাঁটাইয়ের আশঙ্কায় তোপ শ্রীজেশের
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওলিম্পিকসে দু’বারের ব্রোঞ্জ জয়ী হকি দলের সদস্য পিআর শ্রীজেশ। খেলা ছাড়ার পর দায়িত্ব পেয়েছিলেন ভারতের জুনিয়র দলের কোচিংয়ের। মাত্র দেড় বছরের সেই অধ্যায়ে দারুণ সফল তিনি। তা সত্ত্বেও কিংবদন্তি গোলরক্ষকের উপর আস্থা টলেছে হকি ইন্ডিয়ার। সূত্রের খবর, শ্রীজেশকে সরিয়ে একজন বিদেশি কোচ নিয়োগ করতে চলেছে ফেডারেশন। ভবিষ্যৎ আন্দাজ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীজেশ। জ্বালাময়ী এক পোস্টে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, মাত্র দেড় বছরেই যবনিকা নামতে চলেছে কোচিং কেরিয়ারে। অথচ, আমার প্রশিক্ষণে পাঁচটি টুর্নামেন্টে খেলে প্রতিটিতেই চ্যাম্পিয়ন হয়েছে দল। তার পরেও শুনছি যে, আমাকে সরিয়ে জুনিয়র দলের জন্য বিদেশি কোচ নিয়োগের সিদ্ধান্ত কার্যত চূড়ান্ত করে ফেলেছে হকি ইন্ডিয়া। এর চেয়ে বিস্ময়কর ও দুঃখজনক ঘটনা আর কী হতে পারে! ভারতীয় কোচরা কি হকির বিকাশ ঘটাতে পারে না?’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ