Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী পালন ব্রিটেনে

ব্রিটেনে উদযাপন করা হল সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। একইসঙ্গে পালন করা হল রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল সর্দার প্যাটেল মেমোরিয়াল সোসাইটি, ইউকে।

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী পালন ব্রিটেনে
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
রূপাঞ্জনা দত্ত, লন্ডন: ব্রিটেনে উদযাপন করা হল সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। একইসঙ্গে পালন করা হল রাষ্ট্রীয় একতা দিবস। ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল সর্দার প্যাটেল মেমোরিয়াল সোসাইটি, ইউকে। সহযোগিতায় ব্রিটেনের ভারতীয় হাই কমিশন। ঐক্যবদ্ধ ভারতের প্রতিষ্ঠাতার উদ্দেশে এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী সহ অন্যান্যরা। 
Advertisement
মূল বক্তব্যে সর্দার বল্লভভাই প্যাটেলের আদর্শের কথা উল্লেখ করেন শ্যাডো ফরেন সেক্রেটারি প্রীতি প্যাটেল। আজকের দিনেও প্যাটেলের দেখানো পথ অনুসরণ করার আর্জি জানান তিনি। একইসঙ্গে সম্প্রীতি ও ঐক্যের আদর্শকে আপন করতে বলেন প্রীতি। অনুষ্ঠানের শেষলগ্নে প্রীতিকে ইউনিটি অ্যাওয়ার্ডে ভূষিত করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 
ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য। তাঁর সেই অদম্য ইচ্ছাশক্তিকে কুর্নিশ জানালেন প্যাটেল মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান লর্ড রামি রেঞ্জার। তাঁর কথার রেশ ধরেই ভারতীয় হাই কমিশনার বলেন, ভারতীয় ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবেন সর্দার বল্লভভাই প্যাটেল। আগামী এক বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারতের এই বীর সন্তানের ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হবে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ