Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়া থেকে উদ্ধার ৭৫ ভারতীয়

সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গোটা দেশজুড়ে অস্থির পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী ভারতীয়রাও।

সিরিয়া থেকে উদ্ধার ৭৫ ভারতীয়
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
দামাস্কাস: সিরিয়ার দখল নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গোটা দেশজুড়ে অস্থির পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী ভারতীয়রাও। এই অবস্থায় তাঁদের দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে দিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইতিমধ্যে ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে দেশে ফেরানো হচ্ছে। তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীরের ৪৪ জন পুণ্যার্থীও রয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ