Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সার চেনাতে কর্মশালা ইটাহারে

কৃষকদের আসল সার চেনাতে উদ্যোগী হল কৃষিদপ্তর। শুক্রবার ইটাহারের গুনিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে কৃষকদের আসল সার চেনাতে প্রশিক্ষণ শিবির করা হয়। শিবিরে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন উত্তর দিনাজপুর জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) প্রিয়নাথ দাস।

সার চেনাতে কর্মশালা ইটাহারে
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: কৃষকদের আসল সার চেনাতে উদ্যোগী হল কৃষিদপ্তর। শুক্রবার ইটাহারের গুনিরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত দুয়ারে সরকার শিবিরে কৃষকদের আসল সার চেনাতে প্রশিক্ষণ শিবির করা হয়। শিবিরে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন উত্তর দিনাজপুর জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) প্রিয়নাথ দাস। 
Advertisement
রাসায়নিক সার চেনার পন্থা বাতলে দেন উপ কৃষি আধিকারিক। যেমন, ডিএপি আসল হলে হাতে চুনের সঙ্গে ঘষলে তীব্র আমোনিয়ার গন্ধ হবে। সোহাগা আসল হলে সেটি জলে অনায়াসে গুলে যাবে। এলাকার ২০ জন কৃষককে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রদান এবং কার্ডের উপকারিতা সম্পর্কে অবগত করা হয়। এদিনের কর্মশালায় ছিলেন জেলা সহ কৃষি অধিকর্তা (শস্য সুরক্ষা) শঙ্করচন্দ্র দাস, ব্লক কৃষি আধিকারিক গৌরব সাহা সহ অন্যরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ