Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়া ছাড়ুন, ভারতীয়দের পরামর্শ দিল্লির, বিদ্রোহী বাহিনী দামাস্কাস থেকে মাত্র ২০ কিমি দূরে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্কট আরও বাড়ল। রাজধানী দামাস্কাস থেকে আর মাত্র ২০ কিলোমিটার দূরে বিদ্রোহী বাহিনী। ক্রমেই পিছু হটছে সরকারি ফৌজ। একের পর এক এলাকা দখল করছে বিদ্রোহীরা। সর্বশেষ সংযোজন দারা শহর।

সিরিয়া ছাড়ুন, ভারতীয়দের পরামর্শ দিল্লির, বিদ্রোহী বাহিনী দামাস্কাস থেকে মাত্র ২০ কিমি দূরে
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্কট আরও বাড়ল। রাজধানী দামাস্কাস থেকে আর মাত্র ২০ কিলোমিটার দূরে বিদ্রোহী বাহিনী। ক্রমেই পিছু হটছে সরকারি ফৌজ। একের পর এক এলাকা দখল করছে বিদ্রোহীরা। সর্বশেষ সংযোজন দারা শহর। সেখানেও আসাদ বাহিনী পরাজিত। উল্লেখ্য, ২০১১ সালে আসাদের বিরুদ্ধে গণবিক্ষোভের সূত্রপাত হয়েছিল এই দারা থেকেই। এবার সেই শহরও আসাদ বাহিনীর হাতছাড়া। সিরিয়ায় পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে অ্যাডভাইজরি বা পরামর্শ জারি করেছে নয়াদিল্লি। শুক্রবার বেশি রাতে বিদেশ মন্ত্রক তা জারি করে। সেখানে সিরিয়ায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের বলা হয়েছে, সম্ভব হলে যত দ্রুত সম্ভব বাণিজ্যিক বিমানে বেরিয়ে আসুন। যাঁদের পক্ষে এখনই তা সম্ভব নয়, তাঁদের সর্বোচ্চ সতর্কতা মেনে চলতে পরামর্শ দেওয়া হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা না করাই ভালো। প্রয়োজনে দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে। ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর +৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩. এছাড়া ইমার্জেন্সি ইমেল আইডি [email protected]. বিদ্রোহী ইসলামি বাহিনীর কমান্ডার হাসান আবদেন ঘানি বলেন, ‘রাজধানী দামাস্কাসের দক্ষিণ প্রবেশদ্বার থেকে আমরা আর মাত্র ২০ কিলোমিটার দূরে।’ হামা ও আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ শহর আগেই হাতছাড়া হয়েছিল। এবার দারার দখলও বিদ্রোহীদের হাতে চলে যাওয়ায় বড় সঙ্কটের মুখে আসাদ সরকার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ