Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় ১৪ জনের মৃত্যু

সিরিয়ায় আসাদ বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু হল ১৪ জন নিরাপত্তা আধিকারিকের। জখম আরও ১০ জন। সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে আজ, বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ভূমধ্যসাগরীয় বন্দর টার্তুসের কাছে দু’পক্ষের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়।

সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় ১৪ জনের মৃত্যু
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
দামাস্কাস, ২৬ ডিসেম্বর: সিরিয়ায় আসাদ বাহিনীর অতর্কিত হামলায় মৃত্যু হল ১৪ জন নিরাপত্তা আধিকারিকের। জখম আরও ১০ জন। সে দেশের বিদ্রোহী জোট সরকারের তরফে আজ, বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, ভূমধ্যসাগরীয় বন্দর টার্তুসের কাছে দু’পক্ষের মধ্যে আচমকাই সংঘর্ষ শুরু হয়। সূত্রের খবর, তৎকালীন আসাদ সরকারের এক আধিকারিককে গ্রেপ্তারের জন্যই ওই এলাকায় অভিযান চালায় জোট সরকার। সেই সময় তাঁদের উপর অতর্কিত হামলা চালায় সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগামীরা। সংঘর্ষে মৃত্যু হয় আসাদ বাহিনীর তিনজনের। পাশাপাশি অন্তর্বর্তী বিদ্রোহী জোট সরকারের ১৪ জন নিরাপত্তারক্ষীরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পরই সিরিয়ার একাধিক স্থানে কার্ফু জারি করা হয়েছে।
Advertisement
উল্লেখ, ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্টের গদিতে বসেন বাশার আল আসাদ। গত ৮ ডিসেম্বর সিরিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং জঈশ আল ইজ্জা-র আক্রমণে ক্ষমতাচ্যুত হয় আসাদ সরকার। এরপর সপরিবারে সিরিয়া ছেড়ে রাশিয়ায় চলে যান আসাদ। ২৪ বছরের শাসন শেষ হয়। সিরিয়ায় ভেঙে পড়ে তাঁর সাম্রাজ্য। কিন্তু দেশের পশ্চিম ভূমধ্যসাগরের উপকূলবর্তী কিছু অংশ এখনও তাঁর অনুগত সেনাবাহিনীর দখলে রয়েছে। তারাই এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ