Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সুপারস্টারের গল্পে ফাহিম

সুপারস্টারের গল্পে ফাহিম
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ফাহিম মির্জা ছোট পর্দার পরিচিত মুখ। বর্তমানে ‘ফুলকি’ ধারাবাহিকে তাঁর চরিত্র নিয়ে চর্চা হয় নানা মহলে। এবার ‘আকাশ আট’-এর ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’ ধারাবাহিকেও চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করবেন ফাহিম। সমরেশ মজুমদারের ‘হিরে বসানো সোনার ফুল’ কাহিনির উপর ভিত্তি করে তৈরি এই ধারাবাহিক। ফাহিমের চরিত্র ‘অরুণ মুখোপাধ্যায়’ ঠিক কেমন? অভিনেতা বলেন, ‘অরুণ একজন অভিনেতা, সুপারস্টার। বিশেষ করে এই অংশের কাহিনি গুরু দত্তের একটি পরিচিত গল্পের উপর ভিত্তি করে নির্মিত।’ রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ অরুণের স্বপ্নের প্রজেক্ট। সেখানে অভিনয়ের স্বপ্ন কি সত্যি হবে? ফাহিমের বিশ্বাস, এই গল্প দর্শকের ভালো লাগবে। প্রতিটি চরিত্রের জন্যই নিজস্ব প্রস্তুতি থাকে অভিনেতার। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে চিত্রনাট্য এবং পরিচালকের গাইডেন্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানালেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ