নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের রায়ে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের মূল আবেদনের শুনানি আগামী ১৮ ফেব্রুয়ারি। জনৈক অবনীকুমার ঘোষ নামে এক ব্যক্তি সম্প্রতি প্রায় একই মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টে। সম্প্রতি এই মামলার শুনানি ছিল বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চে। সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্টের রায়ের ওপর কোনও হস্তক্ষেপ করবে না জানিয়ে দিয়েছে বেঞ্চ। এই নির্দেশের জেরে ওবিসি সংক্রান্ত মূল মামলায় কোনও প্রভাব পড়বে কি না, তার দিকে তাকিয়ে রাজ্য সরকার।



