Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ক্লাবগুলির পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

ভারতীয় ক্লাব ফুটবলে আগামী দিনের রূপরেখা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ফলে নতুন মরশুমে দল গঠন নিয়ে উৎসাহ হারাচ্ছে  আইএসএলে অংশগ্রহণকারী একাধিক ফ্র্যাঞ্চাইজি।

ক্লাবগুলির পাশে থাকার আশ্বাস ক্রীড়ামন্ত্রীর
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবলে আগামী দিনের রূপরেখা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ফলে নতুন মরশুমে দল গঠন নিয়ে উৎসাহ হারাচ্ছে  আইএসএলে অংশগ্রহণকারী একাধিক ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় রয়েছে কলকাতার দলগুলি। একেই আর্থিক সমস্যা জর্জরিত মহমেডান স্পোর্টিং। পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাবের ইনভেস্টর ইমামির থাকা নিয়েও তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। এমন পরিস্থিতিতে কলকাতা ক্লাবগুলির পাশে থাকার আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানান, ‘নতুন সরকার সবসময় ক্রীড়াজগতের পাশে থাকবে। যে কোনও সমস্যায় ক্লাবগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব।’ এদিন একইসঙ্গে ওলিম্পিকস, এশিয়ান গেমস, কমনওয়েলথ ও জাতীয় গেমসে সফল অ্যাথলিটদের জন্য বিপুল আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করেন ক্রীড়ামন্ত্রী। এর মধ্যে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ সোনা জয়ী ক্রীড়াবিদ পাবেন ৮ কোটি টাকা। এছাড়া রূপো ও ব্রোঞ্জ জয়ী সফল অ্যাথলিটকে দেওয়া হবে যথাক্রমে ৬ ও ৪ কোটি টাকা। একইসঙ্গে মেসি ইভেন্টে মাঠে আসা সকল দর্শককে টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যাপারেও আশ্বস্ত করেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ