Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

স্পেনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত

স্পেনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল ভারত
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভুবনেশ্বর: হকি প্রো লিগে দুরন্ত জয় ভারতের। রবিবার ভুবনেশ্বরে স্পেনকে ২-০ গোলে হারাল ক্রেগ ফুলটনের দল। একদিন আগে এই স্পেনের কাছেই ১-৩ গোলে বশ মেনেছিল টিম ইন্ডিয়া। এদিন মধুর প্রতিশোধ নিলেন দিলপ্রীত, মনদীপরা। শুরু থেকেই দাপট দেখালেও বিরতির আগে পর্যন্ত গোলের দরজা খুলতে পারেনি ভারত। আধুনিক হকিতে পেনাল্টি কর্নারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ সুখজিৎরা এদিন একের পর এক পেনাল্টি কর্নার নষ্ট করলেন। অভিজ্ঞ ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং না খেলায় ভারতের সমস্যা আরও বাড়ে। বিরতির প্রাক্কালে সহজ সুযোগ নষ্ট করেন মনপ্রীত। ডি বক্সে গোলরক্ষককে একা পেয়েও কাজের কাজ করতে পারেননি তিনি। অবশেষে তৃতীয় কোয়ার্টারে বহু প্রতীক্ষিত লিড এনে দেন মনদীপ সিং (১-০)। এক্ষেত্রে দুরন্ত অ্যাসিস্ট দিলপ্রীত সিংয়ের। এরপর তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ব্যবধান বাড়ান সেই দিলপ্রীতই (২-০)। তাঁর স্টিক ওয়ার্কের প্রশংসা করতেই হয়। 
Advertisement
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে লড়েও হার মহিলা দলের। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ২-২। টাই-ব্রেকারে ২-১ গোলে পরাস্ত হয় ভারত।
Advertisement
সম্পর্কিত সংবাদ