Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

সফরে দু’জনে

সফরে দু’জনে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সদ্য ইউরোপ সফরে গিয়েছিলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। বড়দিনের আবহে ছুটির মেজাজে ছিলেন তাঁরা। ইউরোপে ছুটি কাটিয়ে সম্প্রতি ফিরেছেন মুম্বইতে। ইউরোপ সফরের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ক্যাটরিনা। ক্যাটরিনার বাড়ির সদস্যদের নিয়ে এই সফরে গিয়েছিলেন ভিকি। তাঁদের ইউরোপ সফর যে দুর্দান্ত হয়েছে, তার প্রমাণ মিলেছে ছবিগুলি থেকেই। সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে এরপর দেখা যাবে ভিকিকে। এই সিনেমায় অভিনয় করছেন বলি পাড়ার অন্যতম পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবিতে দীপিকা পাড়ুকোনেরও অভিনয় করার কথা। ক্যামিওতে দেখা যাবে তাঁকে। যদিও দীপিকার চরিত্রের প্রসঙ্গে কিছুই খোলসা করা হয়নি। তবে তাঁর চরিত্রটি যে গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।  
Advertisement
সম্পর্কিত সংবাদ