Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাফল্যে খুশি শোভনদেব, আগামী বছর খড়দহে ‘খেলার মেলা’ হবে সাতদিনের

সাফল্যে খুশি শোভনদেব, আগামী বছর খড়দহে ‘খেলার মেলা’ হবে সাতদিনের
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে খড়দহে ‘খেলার মেলা’ শেষ হয়েছে বুধবার। তিনদিনের ওই মেলা উপভোগ করলেন এলাকাবাসীরা। বক্সিং রিংয়ের লড়াই থেকে জাগলিং, দেহসৌষ্ঠব প্রতিযোগিতা– বাদ ছিল না কিছুই।
Advertisement
বিধায়কদের উদ্যোগে, পৃষ্ঠপোষকতায় মেলা নতুন নয়। তবে ‘খেলার মেলা’ নতুন ধারণা। খড়দহের সঙ্ঘশ্রী মাঠে যুব মৈত্রী উৎসবের মাধ্যমে সেই খেলার মেলা করে দেখালেন রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ২৭ জানুয়ারি সকালে মেলার প্রথম দিনের সূচনা হয় ম্যারাথন দিয়ে। এরপর যোগব্যায়াম, জিমনাস্টিক, জাগলিং, দেহসৌষ্ঠব প্রদর্শনীর মতো নানা খেলা চলে।
শুধু খেলা দেখাই নয়। মেলায় খাবারের দোকানও ছিল। সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আসর বসেছিল। তবে মেলার মাঠে বক্সিং রিংয়ে বক্সারদের লড়াই সকলের নজর কাড়ে। শোভনদেববাবু বলেন, খড়দহের ছাত্র ও যুবরা মেলার দাবি করেছিলেন। আমি খেলার মেলা করার প্রস্তাব দিয়েছিলাম। তিন দিনের মেলা শেষ হয়েছে বুধবার। মানুষের উপস্থিতিতে আমি খুশি। আগামী বছর এই মেলা সাতদিনের হবে। যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রসার ও প্রচারের জন্য এই মেলার আয়োজন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ