Bartaman Logo
১৪ জুন, ২০২৬

দেশের বিভিন্ন প্রান্তে গতির বলি ১৩

ফের গতির বলি। সোমবার সকালে দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভে একটি দ্রুতগতির মোটরবাইক এক পথচারীকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়।

দেশের বিভিন্ন প্রান্তে গতির বলি ১৩
  • ২৭ এপ্রিল, ২০২৬ ১১:৩৫
Prefer us on Google

মুম্বই ২৭ এপ্রিল: ফের গতির বলি। সোমবার সকালে দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভে একটি দ্রুতগতির মোটরবাইক এক পথচারীকে ধাক্কা দিলে তিনজনের মৃত্যু হয়।  পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটে সোমবার সকালে এন এস রোডের পার্সি জিমখানা জংশন সিগনালে। বাইক চালক বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবী। তার পেছনে একজন মহিলা ছিলেন। চালক সিগনাল উপেক্ষা করে এগিয়ে যান। তখনই এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। বাইকটি পথচারীকে ধাক্কা মারে। স্থানীয়রাই  আহত তিনজনকে জিটি হাসপাতালে নিয়ে যান, সেখানে চিৎিসকরা তাদের তিনজনকেই  মৃত বলে ঘোষণা করে। 

Advertisement

অন্যদিকে, উত্তর দিল্লির ভালসওয়া ডেইরি এলাকার মুকুন্দপুর ফ্লাইওভারের একটি দেওয়ালে দ্রুতগতির বাইক ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতোটাই ছিল যে, একজন ফ্লাইওভার থেকে ছিটকে নিচের একটি নর্দমায় পড়ে যান। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। মরদেহ দুটি বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। 

সোমবার ভোরে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায় গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল গাড়িটি। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। সেহোর জেলার বুধনি তহসিলের মানা গ্রাম থেকে ফেরার পথে আঞ্চলখেদার কাছে তাওয়া নদীর সেতুর ওপর এই দুর্ঘটনাটি ঘটে। আহতরা মাখন নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আর একটি দুর্ঘটনায় বিহারের সারণ জেলায় গাড়ি ও টেম্পোর সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। গুরুতর জখম ৫। দিঘওয়ারা থানা এলাকার সাইদপুর গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক মহিলা-সহ তিন জন মারা যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ