Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

তৃণমূল সাংসদ সামিরুলের সঙ্গে শমীক ভট্টাচার্যের কথা ঘিরে জল্পনা

তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে শমীক ভট্টাচার্যের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। কী কথা হয়েছে? বিস্তারিত পড়ুন।

তৃণমূল সাংসদ সামিরুলের সঙ্গে  শমীক ভট্টাচার্যের কথা ঘিরে জল্পনা
  • ২৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। সোমবার রাজ্যসভা কক্ষে প্রবেশের আগে এমপি ক্যান্টিন থেকে বেরিয়ে কথা হয়েছে শমীক-সামিরুলের। কী নিয়ে কথা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে দু’পক্ষই। সম্প্রতি সংসদ ভবন চত্বরেই তৃণমূলের দু’জন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল শমীকবাবুর। দু’পক্ষই দাবি করেছিল, যা কথা হয়েছে তা পুরোটাই সৌজন্যমূলক। সোমবারও দু’পক্ষের ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়েছে যে, যাতায়াতের পথে শাসক বিরোধী সাংসদদের সঙ্গে দেখা হলে কথা বলাই শিষ্টাচার। এমপি ক্যান্টিনেও ট্রেজারি বেঞ্চ কিংবা বিরোধী বেঞ্চ আলাদা করা নেই। এর ফলে এসবের মধ্যে রাজনীতি খোঁজা অর্থহীন। যদিও রাজ্য রাজনীতির বর্তমান আবহে একে কেন্দ্র করে প্রবল চর্চা শুরু হয়েছে। অন্যদিকে, সোমবার নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশির সঙ্গে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ