সংবাদদাতা, শিলিগুড়ি: দোল উৎসবে বাড়তি যাত্রীর ভিড় সামলাতে আট জোড়া ‘হোলি স্পেশাল’ ট্রেন চালাচ্ছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। এর মধ্যে ডিব্রুগড়-এনজেপি-ডিব্রুগড়, এনজেপি-হাওড়া-এনজেপি ও আনন্দবিহার হোলি স্পেশাল ট্রেন রয়েছে। কয়েকটি স্পেশাল ট্রেন বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। ০৫৭৬২ ডিব্রুগড়-এনজেপি স্পেশাল ট্রেনটি বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। এটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত প্রতি শুক্রবারে করে। ০৫৭৬১ এনজেপি-ডিব্রুগড় ট্রেনটি ১২ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলবে। ০৫৭৬৪ ডিব্রুগড়-এনজেপি স্পেশাল ১৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে। ৫৭৬৩ এনজেপি-ডিব্রুগড় ১৫ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতি শনিবার করে চলবে। ০৩০২৮ এনজেপি-হাওড়া স্পেশাল ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত প্রতেক বৃহস্পতিবার এনজেপি থেকে ছাড়বে। ০৩০২৭ হাওড়া-এনজেপি স্পেশাল ট্রেনটি ১২ থেকে ১৯ মার্চ পর্যন্ত প্রত্যেক বুধবার করে চলাছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। এছাড়াও রয়েছে যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল ও আনন্দবিহার টার্মিনাল-যোগবাণী, নারেঙ্গি-গোরখপুর জংশন, গোরখপুর-নারেঙ্গি, কাটিহার-অমৃতসর, অমৃতসর-কাটিহার, কামাখ্যা-আনন্দবিহার টার্মিনাল, আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা স্পেশাল ট্রেন রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা এ খবর জানিয়ে বলেন, এই বিশেষ ট্রেনগুলির সময়, স্টপ, ভাড়া ও অন্যান্য বিস্তারিত তথ্য আইআরসিটিসি’র ওয়েবসাইট, বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর-পূর্ব সীমান্ত রেলের সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হচ্ছে।



