Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ছে গঙ্গার জলস্তর, বিপর্যস্ত মালদহের বিস্তীর্ণ এলাকা

গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে বিপর্যস্ত হয়ে পড়ল মালদহের কালিয়াচক-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকা। কৃষ্ণপুর পঞ্চায়েতের হোসাইনপুর এলাকায় জলের তোড়ে মূল রাস্তার একটি অংশ কেটে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বাড়ছে গঙ্গার জলস্তর, বিপর্যস্ত মালদহের বিস্তীর্ণ এলাকা
  • ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:২৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে বিপর্যস্ত হয়ে পড়ল মালদহের কালিয়াচক-৩ ব্লকের বিস্তীর্ণ এলাকা। কৃষ্ণপুর পঞ্চায়েতের হোসাইনপুর এলাকায় জলের তোড়ে মূল রাস্তার একটি অংশ কেটে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হু হু করে জল ঢুকছে বিভিন্ন গ্রামে। গত ৪-৫ দিন ধরে পারলালপুর, হোসাইনপুর, মনডায়, পার দেওনাপুর, শোভাপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল ঢুকতে শুরু করেছে। 

Advertisement

ইতিমধ্যেই বহু চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। কোথাও কোথাও বাড়ির বারান্দা পর্যন্ত জল উঠে এসেছে। এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।হোসাইনপুরে রাস্তার যে অংশ দিয়ে জল ঢুকছে, সেখানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য প্রশাসনের তরফে দুটি নৌকা দেওয়া হয়েছে। তবে রাস্তা কেটে যাওয়ায় এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত বছর রাস্তার কাজ করা হলেও তা নিম্নমানের হওয়ায় ফের গঙ্গার জলের তোড়ে রাস্তার একটি অংশ ভেঙে গিয়েছে। পাশাপাশি নিম্নমানের কালভার্ট নির্মাণের অভিযোগও তুলেছেন তাঁরা। রাস্তা ও কালভার্টের কাজ ভালোভাবে করা হলে জলের এমন চাপে রাস্তা এভাবে কেটে যেত না।

পাশাপাশি, বন্যা পরিস্থিতির জেরে অবনতি ঘটেছে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি পঞ্চায়েত এলাকায়। দুই পঞ্চায়েত মিলিয়ে প্রায় ৩৬টি বুথের বিস্তীর্ণ এলাকার মানুষজন জলবন্দি হয়ে পড়েছেন। দুর্গতদের মধ্যে কেউ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন, আবার অনেকে নিজেদের বাড়ি কিংবা বাড়ির ছাদে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ