Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বিশেষ প্রদর্শনী

শৌভিক দে’র প্রথম পরিচালিত শর্ট ড্রামা ফিল্ম ‘দ্য নাইটমেয়ার’।

বিশেষ প্রদর্শনী
  • ১৩ মে, ২০২৬ ০৯:১৬
Prefer us on Google

• যে কোনো প্রথমই বিশেষ। আর প্রথম পরিচালনা? তা তো বিশেষের তালিকায় একেবারে শীর্ষে। শৌভিক দে’র প্রথম পরিচালিত শর্ট ড্রামা ফিল্ম ‘দ্য নাইটমেয়ার’। সম্প্রতি ছবির বিশেষ প্রদর্শনী আয়োজিত হল কলকাতার এসআরএফটিআই-তে। প্রিমিয়ার স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ছবির সঙ্গে যুক্ত সকল অভিনেতা-অভিনেত্রী, টেকনিশিয়ান। শৌভিক জানান, আমেরিকান সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও রেমন্ড কার্ভারের গল্প যে চিরকালীন, তারও জীবন্ত দলিল এই ছবি। তাঁর গল্প থেকে অনুপ্রাণিত হয়েই এই স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ছবিটি উপস্থিত দর্শকের কাছে সমাদৃত হয়েছে। প্রশংসিত হয়েছে সকল কলাকুশলীর কাজ।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ