Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বিজেপি বিধায়কদের কড়া বার্তা স্পিকারের

প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিধানসভার অধিবেশনে হট্টগোল করছেন বিজেপি বিধায়করা। স্লোগান দিচ্ছেন, হইচই করছেন।

বিজেপি বিধায়কদের কড়া বার্তা স্পিকারের
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে বিধানসভার অধিবেশনে হট্টগোল করছেন বিজেপি বিধায়করা। স্লোগান দিচ্ছেন, হইচই করছেন। এমনকী কাগজ ছিঁড়ে ফেলছেন। এই কাজ না করার নির্দেশ গত কয়েকদিন ধরে দিয়ে চলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি বিধায়করা সেই নির্দেশ অমান্য করায়, এবার কড়া অবস্থান নিলেন অধ্যক্ষ। মঙ্গলবার বিধানসভার অধিবেশনেও দেখা যায়, স্লোগান-সাউটিং লাগাতার চালিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিভিন্ন বুলেটিন ও কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে ফেলতে দেখা যায় বিজেপি বিধায়কদের। সুস্থভাবে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে অসুবিধা বোধ করেন অধ্যক্ষ। তিনি নির্দেশ দেন, বুধবার থেকে অধিবেশনের ভিতরে বিজেপি বিধায়কদের কোনও ধরনের কাগজ দেওয়া হবে না। সেইসঙ্গে অধ্যক্ষ এটাও নির্দেশ দেন, বিজেপি বিধায়করা এই ধরনের কাজ করে বিধানসভাকে বানচাল করতে পারেন না। তাঁরা সংযত হোন। যদিও পাল্টা বিজেপি পরিষদীয় দলের তরফে বলা হয়েছে, বিধানসভা সচিবালয় কাগজ না দিলেও অসুবিধা নেই। বিজেপি বিধায়করা বাইরে থেকে কাগজ নিয়ে আসবেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ