মাদ্রিদ: বিশ্বকাপ জয়ের পুরস্কার পেলেন লুই ডে লা ফুয়েন্তে। স্পেনের হেড কোচের পদে আরও ছ’বছর থাকছে চলেছেন তিনি। উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপের পর লুই এনরিকের জায়গায় ‘লা রোহা’র দায়িত্ব নিয়েছিলেন তিনি। শেষ চার বছরে তাঁর প্রশিক্ষণে উয়েফা নেশনস লিগ, ইউরো ও বিশ্বকাপ জেতে স্পেন। ফুয়েন্তের হাত ধরেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন একঝাঁক তরুণ ফুটবলার। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে ফুয়েন্তের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পথে হাঁটল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।



