Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আদিবাসী কুড়মি সমাজের ‘রেল রোকো’ কর্মসূচির জেরে বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পুজোর প্রাক্কালে আজ, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল টেকা’ (রেল অবরোধ) ও ডহর ছেঁকার (পথ অবরোধ) ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

আদিবাসী কুড়মি সমাজের ‘রেল রোকো’ কর্মসূচির জেরে বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পুজোর প্রাক্কালে আজ, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল টেকা’ (রেল অবরোধ) ও ডহর ছেঁকার (পথ অবরোধ) ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে রাজ্যের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশায় এই অবরোধ হবে বলে জানিয়েছে কুড়মিরা। মোট প্রায় ১০০টি পয়েন্টে অবরোধ হওয়ার কথা রয়েছে। পুরুলিয়ার সমস্ত স্টেশনেই অবরোধ করবে বলে আগেই জানিয়েছে আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্বরা। সেই অবরোধ আটকাতে বদ্ধ পরিকর পুলিশ, প্রশাসন ও রেল। একটি জনস্বার্থ মামলার শুনানিতে গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই অবরোধ সম্পূর্ণভাবে বেআইনি এবং অসাংবিধানিক। অবরোধ আটকাতে রেল ও রাজ্য পুলিশকে যথাযত পদক্ষেপ করতে হবে। আদালতের নির্দেশ পালনে বদ্ধপরিকর প্রশাসন।

Advertisement

তার মাঝেই কয়েকটি জায়গায় অবরোধ করেছে আদিবাসী কুড়মি সমাজ। এমনটাই খবর পাওয়া গিয়েছে। ঝাড়খণ্ডে রেল অবরোধ করা হয়েছে সংগঠনের তরফে, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। যার ফলে আদ্রা ডিভিশনে রেল চলাচলে প্রভাবিত হয়েছে। প্রভাব পড়েছে খড়্গপুর ডিভিশনেও। পরিস্থিতির কথা ভেবে একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল। আজ, শনিবার বাতিল থাকবে- ১৩৫০৪ হাতিয়া-বর্ধমান মেমু, ৬৮০১৯/৬৮০২০ টাটানগর-গয়া-টাটানগর মেমু, ৬৮০০৩/৬৮০০৪ টাটানগর-গয়া-টাটানগর।

ঘুরপথে চলছে- ১৮০১৩ আদ্রা-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে- ১৩৩২০ রাঁচি-দুমকা এক্সপ্রেস

নিয়ন্ত্রণ করা হচ্ছে বেশি কিছু ট্রেনের, সেগুলি হল- ১) ২০৮৮৭ রাঁচি-বারাণসী বন্দে ভারত 

২) ২০৮৯৩ টাটানগর-পাটনা বন্দে ভারত

৩) ১৮৬২৬ হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস

৪) ১৩৩৫২ আলাপ্পুজা-ধানবাদ এক্সপ্রেস

Advertisement
সম্পর্কিত সংবাদ